
নিম্নচাপের কবলে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও নিম্নচাপের কারণে সৃষ্ট টানা বর্ষণে অনিশ্চিত হয়ে পড়েছে চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা।
জিততে হলে বাংলাদেশকে শেষ ৪ জুটিতে করতে হবে ২৬২ রান। বাংলাদেশকে হারাতে আফগানিস্তানের দরকার ৪ উইকেট। বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত হলে আফগানদের বিপক্ষে পরাজয়ের লজ্জা থেকে বেঁচে যাবে বাংলাদেশ।



