
মিডিয়ায় চরম দুর্দিন চলছে। কারণ, এটি এখন আর সৃজনশীল মানুষের হাতে নেই। পুরোপুরি ব্যবসায়ীদের হাতে চলে গেছে। বাজেট কমেছে। বেড়েছে এজেন্সিনির্ভরতা। অভিনয়, পরিচালনা- সব ক্ষেত্রেই চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। যে জন্য কাজের মান কমে যাচ্ছে। এসবের মধ্যেই কাজ চলেছি। যদিও এখনকার নাটকে সিনিয়র শিল্পীদের চরিত্র থাকেই না।
টিভি মিডিয়ার বর্তমান অবস্থা প্রসঙ্গে দেশ বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত এসব কথা বলেন। সম্প্রতি তিনি পঁচাত্তর পেরিয়েছেন। বর্তমানে এই অভিনেতা ব্যাংককে অবস্থান করছেন।
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি আরো বলেন, জীবনে চেয়েছি কম, বরং পেয়েছি আরো বেশি। এ কারণে আমি নিজেকে ভাগ্যবান এবং সুখী মনে করি। সাংসারিক অভিনয় জীবনেও আমি সার্থক। এখন জীবনের বাকিটা সময় সবার ভালোবাসা নিয়ে হাসিখুশিতে কাটাতে চাই।
বাংলাটিভি/ এসনূর



