
তৃতীয়বারের মতো মাছরাঙা টেলিভিশনে শুরু হতে যাচ্ছে বাংলা লোকসঙ্গীত অন্বেষণের রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা।
সকালে রাজধানীর একটি হোটেলে এ আসরের ঘোষণা দেন মাছরাঙ্গা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ অপারেশনস মালিক মো. সাইদ, সঙ্গীতশিল্পী চন্দনা সরকারসহ সংশ্লিষ্টরা।
ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরের রেজিস্ট্রেশন চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরে, ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড।



