
মোহাম্মদ হাসিব, ঢাকা : ২০১৯/২০ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর হবে বঙ্গবন্ধুর নামে, থাকবে না কোনো ফ্রাঞ্চাইজি এ তথ্য জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট পারফম্যান্স খুবই হতাশাজনক। সাদা পোষাকে খেলতে আগ্রহী নন সাকিব আল হাসান।
দেশের ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট বিপিএল। জাতীয় নির্বাচনের কারণে গতবারের ষষ্ঠ আসরের আয়োজন করা হয় এবছরের জানুয়ারি। বিপিএল প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, একবছরে দুইবার এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। তবে, মঙ্গলবার বিসিবি সভাপতি জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর নামে হবে এবারের বিপিএল।
মাঠের লড়াইয়ে জয়-পরাজয় থাকবে। কিন্তু নবীন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফম্যান্সে ছিলো হতাশানজক। তাছাড়া প্রশ্ন উঠে অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্ব নিয়েও।
বিসিবি সভাপতির বিশ্বাস দলের এই ব্যর্থতা সাময়িক। দ্রুতই ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ।



