
টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে বাংলাদেশের কাছে হারে জিম্বাবুয়ে। তবে দাপট দেখিয়েছে রোডেশিয়ানরা। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা দলটা মরিয়া জয় তুলে নিতে। যদিও কাজটা সহজ হবেনা জিম্বাবুয়ের। কেননা ক্রিকেটের শর্টার ফরম্যাটে শক্তিশালী আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্ট জিতে দারূণ ফর্মে আফগানরা। তাছাড়া আইসিসি টি- টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে সাত নম্বরে রয়েছে তারা।



