
মোহাম্মদ হাসিব : শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়ে, পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে শেষ করলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া ইংলিশ পেসার জোফরা আর্চার হয়েছেন ম্যাচসেরা। আর পুরো অ্যাশেজে সাতশো ৭৪ রান করে সিরিজ সেরা হন স্টিভেন স্মিথ।
ওভালে পঞ্চম এবং শেষ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। ১৯৪৮ সালে বিশাল স্কোর তাড়া করার রেকর্ড করেছিলো অজিরা। এবার আর তা করতে পারেনি তারা। দূর্দান্ত ছন্দে থাকা স্টিভেন স্মিথ হতাশ ফেরেন ২৩ রান করে।
এবারই প্রথম অ্যাশেজে ৮০ রানের নিচে আউট হলেন স্মিথ। ম্যাথিউ ওয়েডের ১১৭ রানের ইনিংস ছাড়া আর কেউ কড়গ কোনো ইনিংস গড়তে পারে নি। ফলে সফরকারীরা গুটিয়ে যায় ২৬৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ইংলিশদের হয়ে চারটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ। বাকি দুইটি নেন জো রুট।
বাংলাটিভি/ এসনূর



