আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : চীন

পিয়াস মাহমুদ : সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন।
কোনো রকমের তদন্ত ছাড়াই একটি দেশকে এ ধরনের হামলার জন্য দায়ী করা দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, চীনের অবস্থান হচ্ছে এমন কোনো ধরনের পদক্ষেপ না নেয়া, যার কারণে মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব-সংঘাত বেড়ে যায়। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্যধারণের আহ্বান করেন হুয়া চুনইং। ইয়েমেনের সামরিক বাহিনী ভোরে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা চালায়।
ওই হামলায় সৌদি আরবের তেল এবং গ্যাসের উত্তোলন শতকরা ৫০ ভাগ কমে গেছে বলে দাবি করছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। সূত্র- বিবিস



