
ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজে, আজ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ফিরতি ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
চট্টগ্রামে পাঁচ বছর পর, টি-টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে যাচ্ছে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাঁচা মরার লড়াই প্রথম দুই ম্যাচ হারা জিম্বাবুয়ে। আর বাংলাদেশ জিতলে নিশ্চিত করবে ফাইনাল। ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলে ফেলেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও, কাজটা খুব সহজ হয়নি।
পরে ম্যাচে আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ তারা। দ্রুত ভালো ফলাফল পেতে সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য স্বাগতিক দলে এসেছে বড় পরিবর্তন। বাদ দেয় হয়েছে সিনিয়রদের। ফিরেছেন পেসার রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। সঙ্গে তিন নতুন মুখ নাইম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে, খারাপ করছেন না জিম্বাবুয়ে। অলরাউন্ডার রায়ান বার্ল ছন্দে আছেন। তবে ব্রেন্ডন টেলর, মাসাকাদজা, ক্রেইগ আরভাইনদের মত সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্ম দুশ্চিন্তায় ফেলেছে সফরকারীদের।
বাংলাটিভি/ নূর



