আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে গোলাগুলি নিহত ১, আহত ৫

আসাদ রিয়েল : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে সড়কে গোলাগুলিতে একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সয়ম বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হোয়াইট হাউজ থেকে তিন কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কী কারণে গোলাগুলি হয়েছে সেটাও স্পষ্ট নয়।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, সচারচর গোলাগুলির ঘটনা যে রকম হয় এটি তেমন ছিল না। ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে গোলাগুলি হয়েছে।

গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button