
ত্রিদেশী সিরিজের ফিরতি ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দুই ম্যাচের সবগুলোতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে এবং পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। শুক্রবার তাদের তৃতীয় ম্যাচ। বোলিং-ব্যাটিং সবদিক দিয়েই দূর্দান্ত ছন্দে রয়েছে আফগানরা। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ তাদের।
অন্যদিকে, তিন ম্যাচের সবগুলোতে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। তাই এ ম্যাচটি তাদের কাছে শুধুই নিয়মরক্ষার। তবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণ থেকে প্রায় নির্বাশিত দলটি, চাইবে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার।
বাংলাটিভি/ নূর



