ক্রিকেটখেলাধুলা

ব্যাটিংয়ে আফগানিস্তান, মাসাকাজ্জার শেষ ম্যাচ

টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছে হ্যামিল্টন মাসাকাজ্জা। সন্ধা ৬ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের নিয়ম রক্ষা ম্যাচ।

দুই ম্যাচের সবগুলোতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে এবং পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। বোলিং-ব্যাটিং সবদিক দিয়েই দূর্দান্ত ছন্দে রয়েছে আফগানরা। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ তাদের।

অন্যদিকে, তিন ম্যাচের সবগুলোতে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। তাই এ ম্যাচটি তাদের কাছে শুধুই নিয়মরক্ষার। তবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণ থেকে প্রায় নির্বাশিত দলটি, চাইবে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button