ঢালিউডবিনোদন

‘মিউজিক ফর পিস’ কনসার্টে নার্গিস ফাখরি ও শিনা চৌহান

টিভি চ্যানেল গানবাংলার আন্তর্জাতিক সংগীতায়োজন অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে। এই আয়োজনে এর আগে এসেছিলেন অদিতি সিং শর্মা, বলিউড গায়ক কৈলাশ খের। এবার যুক্ত হলেন বলিউডের দুই অভিনেত্রী। এবারের কনসার্টে অংশ নেবেন উপস্থাপিকা-অভিনেত্রী শিনা চৌহান ও নার্গিস ফাখরি।

‘মিউজিক ফর পিস শীর্ষক’ শিরোনামের এ কনসার্টটি বিশ্ব শান্তি দিবস ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে।

গানবাংলা জানিয়েছে, অভিনেত্রী নার্গিস ফাখরি শুভেচ্ছাদূত হয়ে উপস্থিত থাকবেন। এ উদ্দেশ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায়ে এসেছেন এই বলিউড সুন্দরী। আর কনসার্টটি উপস্থাপনা করবেন শিনা চৌহান।

এরআগে ২০১৮ সালে তাপসের একটি গানে মডেল হয়েছিলেন নার্গিস ফাখরি। সে সময় ফেসবুক লাইভে জানিয়েছিলেন হুট করে বাংলাদেশে এসে তিনি চমকে দেবেন সবাইকে। সে কথাই রাখতে চলেছেন নার্গিস।

আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি ২০১১ সালের বলিউডি চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। অন্যদিকে শিনা চৌহান বাংলাদেশের বিপিএলে উপস্থাপনা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button