
মোহাম্মদ হাসিব : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ আজ, প্রতিপক্ষ আফগানিস্তান। চট্টগ্রামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে খেলা।
জাতীয় দলের সাম্প্রতিক পারফম্যান্সে স্বয়ং বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার নিশ্চয়তা দেননি। কিন্তু জিম্বাবুয়েকে দুইবার হারিয়ে ফাইনালের টিকিট কাটে স্বাগতিকরা। বিশেষ করে শেষ ম্যাচের আগে একাদশে তিন পরিবর্তন করে সাফল্য পায় দল। তবে ইনজুরির সমস্যা রয়েছে টাইগারদের।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বা হাতের ইনজুরিতে পড়ে তিনটি সেলায় লাগে, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। ফলে শনিবার আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ কিংবা ২৪ সেপ্টেম্বর ফাইনালে বিল্পবকে দলে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে, দূর্দান্ত সময় পার করা আফগানিস্তান, শুক্রবারের ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে।
বাংলাটিভি/ নূর



