ক্রিকেটখেলাধুলা

ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় বাংলাদেশের

আফগানিস্তানের দেয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়। ২ উইকেট হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫।

চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ধীরগতির হলেও, এরপর আক্রমণাত্মক ব্যাট করে তারা। রহমানউল্লাহ গুরবাজ এবং হজরতউল্লাহ জাজাইয়ের ৭৫ রানে দূর্দান্ত জুটিতে কোনঠাসা হয়ে পড়েন বাংলাদেশের বোলাররা।

ত্রাণকর্তার ভূমিকায় দলকে খেলায় ফেরান আফিফ হোসেন। ৪৭ রান করা হজরতউল্লাহকে ফেরানো পরই আসগর আফগানকেও দ্রুত ফেরান তিনি। এরপর ২৯ রান করা গুরবাজকে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

তবে ক্যাচ মিসের মহড়াও দেখা চোখে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৮ করে আফগানরা। ৯ রানে দুই উইকেট নেন আফিফ হোসেন। সাইফউদ্দিন, শফিউল, সাকিব এবং মুস্তাফিজ নেন একটি করে উইকেট।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button