ক্রিকেটখেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ মঙ্গলবার

ত্রিদেশীয় সিরিজের শুরুটা হয়েছিল ঢাকায়। লিগের বাকি তিন ম্যাচ খেলতে ঢাকা ছেড়ে চট্টগ্রাম উড়াল দিয়েছিলো অংশগ্রহণকারী তিন দলই টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বও শেষ হয়েছে এখন বাকি শুধু ফাইনাল ম্যাচটি।

শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে ফের ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা পৌনে বারোটার দিকে ঢাকায় নিজেদের টিম হোটেলে পৌঁছেছে বাংলাদেশ।

আগামী মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বরাবরের মতোই সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button