ঢালিউডবিনোদন

শাকিব খানের বিপরীতে নারগিস ফাখরি

পিয়াস মাহমুদ : মিউজিক ফর পিস কনসার্ট আয়োজনের ফাঁকে মঞ্চে টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির সিনেমায় জুটি বাধার ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী।

ঘোষণার পর নারগিস ফাখরির মতামত জানতে চাইলে কৌশলী ফাকরি এড়িয়ে গিয়ে বলেন, থাক না সিক্রেট। দর্শকদের জন্য চমক তোলা থাকলো। শাকিব খানও সেই বক্তব্যে সাই দিয়ে একই সুরে বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্য এক সাথে কাজ করার আশা রাখি।’

মিউজিক ফর পিস কনসার্ট মঞ্চে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button