মোদির কাছে আমন্ত্রণ প্রত্যাশা করছেন ট্রাম্প

পিয়াস মাহমুদ : ভারতে যাওয়ার আমন্ত্রণ পাবেন কি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হাউস্টনে ভিড়ে ঠাসা এক অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শকের উস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট মোদিকে একথা জিজ্ঞাসা করেন।
ভারতে প্রথমবার জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যাচে ভারতের প্রধানমন্ত্রী মোদি তাকে আমন্ত্রণ জানাবেন কিনা প্রসঙ্গে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকার স্পোর্টস লিগের এটি প্রথম খেলা, যা ভারতে অনুষ্ঠিত হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত যাতে সবচেয়ে ভালো পণ্য পায় সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিগগিরই ভারত জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন পাবে। মুম্বাইয়ে প্রথম বাস্কেটবল প্রতিযোগিতা দেখতে হাজির হবেন বহু মানুষ। আমাকে কি আমন্ত্রণ জানানো হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার ভারত-মার্কিন নাগরিক, কোনো বিদেশি নেতার জন্য এটা সবচেয়ে বেশি জমায়েতের অনুষ্ঠান। এরমধ্য দিয়ে ভারত-মার্কিন সম্পর্কে আবারো ঝালিয়ে নেয়ার সুযোগ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাটিভি/ নূর



