আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মোদিকে ‘ফাদার অফ ইন্ডিয়া’ বলে মন্তব্য ট্রাম্পের

আফরিন রিয়া : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফাদার অফ ইন্ডিয়া বলে মন্তব্য করলেন যুক্তরাস্ট্রেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইন বৈঠকে মিলিত হন এই দুই রাষ্ট্রনেতা। সেখানে দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে দু’জনের কথা হয়।

মঙ্গলবার ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। তার কাছে মোদি মহান নেতা। এমনকি নরেন্দ্র মোদিকে ফাদার অব ইন্ডিয়া বলে, মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে তাঁকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করেন।

ট্রাম্প জানান, একটা সময় ভারতের সঙ্গে আমাদের মতবিরোধ ছিল। কিন্তু মোদি আসার পর আমাদের সম্পর্ক অনেক সহজ সরল ও দৃঢ় হয়েছে। এর আগে রোববার হাউস্টনে এক সমাবেশে ট্রাম্পের প্রশংসায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, হাউস্টনে তার আসায় আমি কৃতজ্ঞ।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button