ফোনালাপ নিয়ে আবারো বিতর্কের মুখে ট্রাম্প

মিজানুর রহমান : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পূর্ণ বিবরণী গোপন করার চেষ্টার অভিযোগ উঠেছে। ভলোদিমির জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার এক সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর এই বিতর্ক সামনে আসে।
এতে বলা হয়, ফোনালাপের পূর্ণ বিবরণী নিয়মিত কম্পিউটার সিস্টেমে রাখার কথা থাকলেও একে ‘গোপন তথ্য’ হিসেবে সংরক্ষণ করেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। ঐ ফোনালাপে কী বিষয়ে কথা হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
তবে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তদন্ত না করলে ইউক্রেনে সামরিক সাহায্য বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। তবে কংগ্রেসকে কোনো ধরনের তথ্য দিতে পারবেন না বলে জানান ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক জোসেফ মেগুইর।
বাংলাটিভি/ নূর



