স্নায়ুরোগের প্রার্দুভাব নিয়ে জাকারবার্গের ফেসবুক পোস্ট

আসাদ রিয়েল : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বাংলাদেশে মেনিনজাইটিস নামের স্নায়ুরোগের প্রার্দুভাব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাঁর ওই পোস্টে জাকারবার্গের দাতব্য প্রতিষ্ঠান ও বায়োহাবের তৈরি একটু টুল ব্যবহারের প্রশংসা করা হয়েছে।
বৃহষ্পতিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেছেন, “সম্প্রতি বাংলাদেশের গবেষকেরা মেনিনজাইটিস প্রার্দুভাবের কারণ খুঁজে বের করতে ‘আইডিসেক’ নামের টুল ব্যবহার করছে। টুলটি তৈরি করেছে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ ও বায়োহাব নামের একটি দল। ‘আইডিসেক’ বা ইনফেকটিয়াশ ডিজিজ সিকোয়েন্সার হচ্ছে মূলত ওপেন সোর্স ও ক্লাউডভিত্তিক টুল।
এটা বড় ধরনের একটি উদাহরণ যাতে বায়োহাবের প্রযুক্তি ও টুল ব্যবহার করে শিশুদের রোগ প্রতিরোধের উপযোগী নানা ব্যবস্থা নেওয়া যায়।”
জাকারবার্গ আইডিসেক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওটি ৩ লাখ ৬০ হাজার ভিউ হয়েছে। এটি ২ হাজার ৭০০ শেয়ার ও এতে ২ হাজার ৮০০ মন্তব্য পড়েছে। এতে ৫৫ হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন ।



