
বিপরীত মন্তব্য দেয়াটা যেন স্বভাবে পরিণত হয়েছে হালের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়ার। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে আবারো আলোচনায় ফারিয়া। বিতর্ক যেন শবনম ফারিয়ার পিছু ছাড়ছেই না। তবে থেমে থাকার পাত্রী নন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে স্বামীর সাথে একটি ছবি পোস্ট করলে কমেন্ট বক্সে একজন ফলোয়ার মজা করে লিখেছেন, ‘বইন ওপর তলা কিভাবে বড় করেছেন, ভাড়া দিলে জানিয়েন।’
ঠোঁটকাটা স্বভাবের ফারিয়াও কম যান না, এমন মন্তব্য রীতিমতো আগ্রাসী হয়ে প্রতি উত্তরে লেখেন, ‘আমার জামাইকে কি আপনার অক্ষম মনে হয়? বিয়ে হয়েছে ছয় মাস, একটু যদি পরির্তন না হয় তাহলে বিয়ে করাই বৃথা।’
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে শবনম ফারিয়াকে নিয়ে।



