আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সৌদি আগ্রাসন বন্ধ না হলে অচিরেই হামলা

মোহাম্মদ হাসিব : সৌদি আরবে আরো কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছে ইমেয়েন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতেফি জানান, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসন বন্ধ না হলে অচিরেই ভয়াবহ হামলা চালানো হবে।
সোমবার এক সাক্ষাৎকারে নাসের আল-আতেফি বলেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযান চালাচ্ছে তা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
ইয়েমেনের জনগণের মধ্যে ঐক্য ও সংহতিই তাদেরকে এ সাফল্য বলে মন্তব্য করেন। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা গতকাল সোমবার ২৯০ সৌদি যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।
বাংলাটিভি/ নূর



