রিয়াদে ৩ দিনের আন্তর্জাতিক চিকিৎসা ও খাদ্য মেলা

আল আমিন, রিয়াদ : সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্য পণ্য মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশসহ ২২ টি দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান। এ ধরনের মেলায় অংশগ্রহনের মাধ্যমে দেশটির বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পণ্যের পরিচিতি বৃদ্ধি পাবে বলে আশাবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
সৌদি খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষের সহযোগিতা ও সিটি ইভেন্টের ব্যবস্থাপনায়, তিন দিনব্যাপী আন্তর্জাতিক ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্য পণ্যের মেলা শুরু হয়েছে। গত সোমবার সকালে রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন ফুড অ্যান্ড ড্রাগ অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিসাম আল-জাদ।
এতে বাংলাদেশের রাস্ট্রীয় প্রতিষ্ঠান ইক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তত্বাবধানে খাদ্য পণ্যের ২টি এবং ঐষধ শিল্পের ২টি প্রতিষ্ঠানসহ ২২টি দেশের ২০০শ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
দুতাবাস কর্মকর্তারা জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে যৌথভাবে শিল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। রপ্তানিকারকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সৌদি আরবের বাজার ধরতে পারে তার জন্য সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং দূতাবাস সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এ ধরনের মেলায় অংশগ্রহনের মাধ্যমে দেশটির বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পণ্যের পরিচিতি বৃদ্ধি পাবে বলে আশাবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
উদ্বোধনী সেশনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ , মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মোঃ আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলাম মেলা পরিদর্শন করেন। মেলাটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উম্মোক্ত থাকবে, চলবে ২ অক্টোবর পর্যন্ত।



