আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান প্রধানমন্ত্রীর

আফরিন রিয়া : টানা তিন দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভের পর বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।
চাকরির সংকট, নিম্নমানের সরকারি সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারীরা।
নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক বছর আগে প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ।
বিক্ষোভ ঠেকাতে রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশের বেশিরভাগ জায়গাতেই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।



