আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বাড়ছে

সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানে বেসামরিক নাগরিকসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। তুরস্কের সীমান্তে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুর্কি বাহিনী।
তুরস্কের অভিযানে কমপক্ষে ১১ বেসামরিক এবং কুর্দিশ নেতৃত্বাধীন এসডিএফ এবং তুর্কি সমর্থিত বাহিনীর বহু সদস্য নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনীর তরফ থেকেই এক তুর্কি সেনার নিহত হওয়ার খবর প্রথম পাওয়া যায়।
ওই এলাকা থেকে কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের এই সামরিক অভিযানে নিহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলছে।
এমন অবস্থায় সামরিক অভিযান বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুঅপরদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন।



