আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ইরানি ট্যাংকারে ‘মিসাইল হামলা’

জেদ্দা সমুদ্রবন্দরের কাছাকাছি একটি ইরানি তেল ট্যাংকারে ‘মিসাইল হামলা’য় লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। তবে, ইরানি কর্তৃপক্ষের দাবি মিসাইল হামলার দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া এ ঘটনার পর সব ক্রু ও জাহাজটি নিরাপদে রয়েছে এবং ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে এনআইটিসি।
এনআইটিসি (দ্য ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি)’র দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। এনআইটিসি জানায় সৌদি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে ‘সাবিতি’ নামে জাহাজটিতে দুইটি আলাদা বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ মিসাইল হামলা বলে ধারণা করা হচ্ছে।



