‘ইরানের সামনে আমেরিকা অসহায়’

ইরানের সামরিক শক্তির সামনে আমেরিকা অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র কমান্ডার ইনচিফ মেজর জেনারেল হোসেইন সালামি।
শুক্রবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল প্রদেশের আইআরজিসি জওয়ানদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জেনারেল সালামি জানান, ইরানের ভূমিতে অনুপ্রবেশের বিন্দুমাত্র সুযোগ শত্রুকে দেবে না আইআরজিসি। ইরানের সীমান্ত থেকে বহু দূরেই শত্রুকে আটকে দেয়ার লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে তার বাহিনী।
এ সময় ইরানের জনগণের ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ করার ক্ষমতা শত্রুদের বিপর্যত বলে মন্তব্য করেন তিনি।
জেনারেল সালামি প্রতিরোধ ও অদম্য মানসিক শক্তিকে শত্রুর বিরুদ্ধে বিজয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, আইআরজিসি প্রতিরোধে ভৌগোলিক সীমানাকে আরো বিস্তৃত করবে
এবং একদিন শত্রু দেখতে পাবে ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং সে সময় শত্রুদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।
ডেস্ক নিউজ/বাংলাটিভি



