
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বরাতে জানানো হয়, সর্বসম্মতিক্রমে বিসিসিআইয়ের সভাপতি পদে প্রথমে ব্রিজেশ প্যাটেল দায়িত্ব নেয়া কথা থাকলেও পরে বিবেচিত হন সৌরভ।
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার সম্ভাবনা থাকলেও হঠাৎই আলোচনায় চলে আসেন ব্রিজেশ প্যাটেল। শোনা যায় তিনিই হতে চলেছেন বোর্ডের নতুন সভাপতি।
তামিলনাড়ুর এন শ্রীনিবাসনের সমর্থিত ছিলেন ব্রিজেশ। কিন্তু শেষ হাসিটা হাসতে যাচ্ছেন সৌরভই গাঙ্গুলি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ নতুন সচিব এবং অরুণ ধূমাল বোর্ডের নতুন কোষাধ্যক্ষ হতে যাচ্ছেন। অরুণ ধূমাল হলেন এমওএস ফিন্যান্স এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই।
সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও জানা গেছে বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না। কারণ বিসিসিআইয়ের সর্বসম্মতিক্রমেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বিবেচিত হয়েছে।
এর ফলে ৪৭ বছরের সৌরভ গাঙ্গুলিকে তাঁর বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদ ছাড়তে হবে।
মোহাম্মদ হাসিব/বাংলা টিভি



