
নভেম্বরে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার আল আমিন হোসেন ও স্পিনার আরাফাত সানি। এক সিরিজ বিশ্রাম শেষে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
আগামী তিন নভেম্বর ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় এবং ১০ নভেম্বর নাগপুরে হবে শেষটি।
টি-টোয়েন্টি সিরিজের দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।



