জি-সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন ইস্যু নয় : ট্রাম্প

আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে জি-সেভেন সম্মেলন। অনুষ্ঠিতব্য সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন ইস্যু না থাকার কথা জানিয়েছে ট্রাম্প সরকার।
শুক্রবার হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিকি মালভানি জানান, আসন্ন জি সেভেন আলোচনায় জলবায়ু পরবির্তন নিয়ে কোনো কথা হবে না। আগামী বছর ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবেই বসবে জি-সেভেনের নেতাদের বৈঠক।
এর আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর মোট কার্বর নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও চীন। তবে মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প একথা স্বীকার করতে চান না। তার মতে জলবায়ু পরিবর্তন একটি ভ্রান্ত ধারণা।
এদিকে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের উদাসীনতার অভিযোগ তুলে আন্দোলন চলছে লন্ডনে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের বাধার মুখে লন্ডনের রেল চলাচল বিঘ্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।



