আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
আফগানিস্তানে চলতি বছরে আড়ই হাজার মানুষ হামলায় নিহত

আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার জুমার নামাজ চলাকালে প্রদেশটির হাসকা মিনা জেলার একটি মসজিদে এ হামলা চালানো হয়। এলাকাটিতে তালেবান ও আইএস সক্রিয় রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় প্রশাসন বলছে, বিস্ফোরণে মসজিদের ছাদ উড়ে গেছে। আহতদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
জাতিসংঘের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে বিভিন্ন হামলায় নিহত হয়েছে অন্তত আড়ই হাজার মানুষ।



