আওয়ামী লীগরাজনীতি
‘বিএনপি-ঐক্যফ্রন্ট খড়কুটো ধরে ইস্যু তৈরির চেষ্টা করছে’

বিএনপি-ঐক্যফ্রন্টের ব্যানারে বিভিন্ন সময় সভা সমাবেশ করে তারা কোনো ইস্যু না পেয়ে খড়কুটো ধরে ইস্যু তৈরীর চেষ্টা করছে বলে আবারও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে আয়োজিত, বাংলাদেশ তাতী লীগ চট্টগ্রাম মহানগরের ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, সমগ্র বিশ্ব যেখানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, সেখানে বিএনপির কথা শুনলে মনে হয় গত ১১ বছরে দেশে কোনো উন্নয়নই হয়নি।
সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ তাতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।



