
১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন শাখার যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ১৯ অক্টোবর রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় এ শাখার উদ্বোধন করেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এতে আরও উপস্থিত ছিলেন, সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তাঁর বক্তব্যে, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে রাজধানীতে আরও কয়েকটি সিনেমা হল নির্মান করা হবে বলে জানানা তিনি।
পরে, অন্যান্য সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার সময়ে দেশে নতুন মাল্টিপ্লেক্স চালু করার এ উদ্যোগ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় সুসংবাদ বলে জানান, অনুষ্ঠানে আসা চলচিত্র অঙ্গনের বিশিষ্টজনরা।
এ হলে আজ থেকেই নিয়মিত বিশ্বমানের সিনেমা দেখতে পারবেন দর্শকরা।



