
বেতন-ভাতা বৃদ্ধিসহ বিপিএল, জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ ক্রিকেটারদের ১১ দফা দাবির প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জরুরি সভায় বসে বিসিবি।
এরআগে সোমবার মিরপুরের একাডেমি মাঠে, নানা দাবিতে গণমাধ্যমের কাছে দাবি-দাওয়া উত্থাপন করেন সাকিব-মুশফিক-তামিম-মাহমুদল্লাহরা। ১১ দফা দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তারা।
তাদের এই দাবিতে একাতত্ত্বা প্রকাশ করেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
সামনে ভারত সফর রয়েছে দলের। তারে আগে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছে ক্রিকেট বোর্ড।



