ঢালিউডবিনোদন

এবারের ফোক ফেস্টে ২শ’র বেশি লোকশিল্পী

বাংলাদেশ সহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী নিয়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।

আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলা এ উৎসবে দর্শকদের প্রবেশের অনলাইন রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

এবারের আসরে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন, বাংলাদেশের শাহ আলম সরকার, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, ভারতের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও জিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা।

সংশ্লিষ্ট খবর

Back to top button