ঢালিউডবিনোদন

‘এভাবে চলচ্চিত্রের আমূল পরিবর্তন আনা সম্ভব নয়’

র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সতর্কতার মধ্য দিয়ে শিল্পী সমিতির নির্বাচন অনষ্ঠিত হলেও এবারের নির্বাচন নানা কারণেই ব্যতিক্রম। নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই শিল্পীদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি হয়েছেও বেশ।

এদিকে ২০১৯-২১ নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুক্রবার বিকাল ৪টার দিকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সামনে তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

শাকিব খান বলেন, ‘এ নির্বাচন দিয়ে চলচ্চিত্রের আমূল পরিবর্তন আসবে না।’ অন্যান্যবার শিল্পীদের উপস্থিতিতে নির্বাচনী এলাকা উৎসবমুখর থাকে। কিন্তু গত দুই বছর ধরে পরিবেশটাকে মোটেও উৎসবমুখর মনে হচ্ছে না।

তিনি আরো বলেন, জানা গেছে এফডিসির মূল ফটকে সোহেল রানা ভাইসহ বেশকিছু সিনিয়র শিল্পীদের গাড়ি আটকানো হয়েছে, তাদের সাথে কে আসছে না আসছে প্রশ্ন করা হচ্ছে। আরে ভাই, এটা আমাদের নিজের ঘর। নিজের ঘরে ঢুকতে বাধার মুখে পড়তে হবে এটা বিব্রতকর।

বিকাল সাড়ে ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গনণা চলছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৯০ ভাগ ভোট কাস্ট হয়েছে।  এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা ৪৪৯ জন।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button