ক্রিকেটখেলাধুলা

অধিনায়ক নাসির ছাড়াই খেলবে রংপুর

এই রাউন্ডে রংপুরকে খেলতে হবে তাদের অধিনায়ক নাসির হোসেনকে ছাড়াই। অধিনায়ক নাসির হোসেন অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জাতীয় লিগ থেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার জানান, দুটি কারণে নাসিরকে এই শাস্তি দেয়া হয়েছে, প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সে সিরিয়াস ছিল না। মজা করছিলো। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়া আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণেই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর অগে, দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারকে গালি দেয়ায় নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে।

এদিকে আন্দোলনের সুফল পেয়ে খুশি ক্রিকেটাররা। এক ধাক্কাতেই তাদের ম্যাচ ফি হয়েছে দ্বিগুণ। এই রাউন্ড থেকে প্রথম স্তরের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা করে। আগে ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরের ম্যাচ ফিও ২৫ হাজার টাকা বেড়েছে।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button