ঢালিউডবিনোদন

৯২ ভোটে মৌসুমীকে হারিয়ে মিশা ও জায়েদ

নিকটতম প্রতিদ্বন্দ্বি মৌসুমীকে ৯২ ভোটে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির পুনরায় সভাপতি নির্বচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। তারা দু’জনে যথাক্রমে পেয়েছেন ২২৭ টি ও ২৯৪টি ভোট।

২০১৯-২১ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২৭ জন। এবার নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন।

সভাপতি পদে মিশার নিকটতম প্রতিদ্বন্দ্বি মৌসুমী পেয়েছেন ১৩৫টি ভোট। আর জায়েদ খানের প্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৬৮টি ভোট।

         75237461 2592853127420029 5860545977051512832 o 5

২৫ অক্টোবর রাত ২টার দিকে ফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইলিয়াস কাঞ্চন আরও জানান, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ২৭ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে। এর জন্য আপিল বোর্ডের কাছে ২০০০ টাকা জমা দিতে হবে। নির্বাচনী আপিল বোর্ডের আপত্তির শুনানি ও নিষ্পত্তির তারিখ ২৯ অক্টোবর।

এছাড়া, নির্বাচনী চূড়ান্ত ফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব অর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল। এছাড়া সহকারি সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন হাসান ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জয়ী হয়েছেন।

কার্যকরী সদস্য পদে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা নির্বাচিত হয়েছেন।

এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয় আগেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button