আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বাতাসের কারণে দাবানল আরো ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় শনিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ৩৬টি কাউন্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। এতে প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়বে।

এর আগে দাবানলের কারণে অন্তত ৫০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়ার পর এই সতর্কতা জানালো কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলস ও  সোনামা কাউন্টিতে এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গত বছর দাবানলে ক্যালিফোর্নিয়ায় মারা গেছে প্রায় একশ মানুষ। গত বছর দাবানলের ক্ষতিপূরণ কাটিয়ে উঠতে না উঠতেই ফের দাবানলের কবলে পড়ল যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button