ক্রিকেটখেলাধুলা

সাকিবের বিরুদ্ধে বিসিবি’র আইনি নোটিশ

চুক্তিভঙ্গের কারণে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শোকচ করে কারণ দর্শাতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর চিন্তা করছে বিসিবি।

মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’ এর পণ্যদূত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর পুরো ব্যাপারটাই হয়েছে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়েই।

বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সাকিবকে কারণ দর্শাতে হবে, আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা না। কাজেই এটা সাকিব কেন করল আগে ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে।

আর সে কারণেই তাকে  চিঠি দেয়া হবে। এটা সম্পূর্ণ বেআইনি। কেনো ভাবেই মেনে নেয়া যায় না।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button