ক্রিকেটখেলাধুলা

ভারত সফরে থাকছেন না তামিম ইকবাল

পারিবারিক কারণে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

তার পরিবর্তে টি- টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। তবে টেস্ট সিরিজে তিনি থাকবেন কি-না, তা এখনো নিশ্চিত নয়।

বিসিবিকে এর আগে তামিম জানিয়েছিলেন, সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত খেলতে পারবেন না। কলকাতায় ২২ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তামিম সে সময় দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকবেন।

বোর্ডকে এ কথা জানানোর সময় থেকেই স্ত্রীকে সময় দিচ্ছেন তামিম। এদিকে, সাইফউদ্দিনের বদলি হিসেবে কারো নাম জানায়নি বিসিবি।

৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।  ১৪ নভেম্বর ইন্দোরে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button