
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি প্রকাশের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসের উচ্চারিত একটি শব্দ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, স্বতঃস্ফূর্ত শব্দটিকে ‘স্পুতসুত’ বলতে শোনা যায়। মূলত অপু বিশ্বাস বলতে চেয়েছিলেন, ‘সুন্দর স্বতঃস্ফূর্তভাবে’ ভোটটা দিলাম। কিন্তু বলে ফেলেন, ‘সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে, সেই ভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম।
এর আগে নায়ক সাকিব খানের ভাইরাল হওয়া একটি বক্তব্য নিয়ে অপু বিশ্বাসকেও রসিকতা করতে দেখা গেছে। এবার তিনি নিজেও ফাঁসলেন সেই জালে।



