আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

দাবানলের ভয়াবহতায় যু্ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত কয়েকদিনের দাবানলে স্থবির হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া ও সোনোমা এলাকার মানুষের জীবনযাত্রা।
উত্তর ক্যালিফোর্নিয়ার ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১ লাখ বসতবাড়িতে।
এর আগে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পিজিঅ্যান্ডই’র এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার পর্যন্ত বিদ্যুৎ সুবিধা বন্ধ থাকার কথা। মানুষের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ।
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী।



