
অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব ফ্লিম সিটি। নিরাপত্তাহীনতার অভাবে তৈরি হয়েছে বহিরাগতদের আনাগুণা ও মাদকসেবীদের আড্ডা খানায়।
সংশ্লিষ্টরা বলছেন, পুরোদমে কাজ চলছে, খুব শীঘ্রই এটি একটি পূর্ণাঙ্গ ফ্লিম সিটিতে রূপান্ত করা হবে।
১৯৮০ সালের দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ একর ও কালিয়াকৈর উপজেলার ৮৬ একর জমিতে ফ্লিম সিটি তৈরির কাজ শুরু হয়। দীর্ঘদিন পড়ে থাকার পর ২বছর আগে এটি নামকরণ করা বঙ্গবন্ধু শেখ মুজিব ফ্লিম সিটি। এরপর থেকে পুরোদমে এটির অবকাঠামো তৈরির কাজ শুরু করে কর্তৃপক্ষ।
এরইমধ্যে প্রথম প্রকল্পের কাজ শেষে হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে দ্বিতীয় প্রকল্পের কাজ। এছাড়া বহিরাগতদের আনাগুণা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানালেন, বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম।
এদিকে, প্রকল্প বাস্তবায়ন হলে এটি একটি আন্তর্জাতিকমানে ফ্লিম সিটিতে পরিণত হবে বলে জানিয়েছেন, তথ্য প্রতিমন্ত্রী মো: মুরাদ হাসান।
ফ্লিম সিটির পরিচিত বৃদ্ধির লক্ষ্যে এখানে পিকনিক স্পট ও বিনোদন পার্কের ব্যবস্থা থাকবে এবং টিকিট ভিত্তিক সব শ্রেণী-পেশার মানুষ পরিদর্শনে আসতে পারবে বলেও জানান, সংশ্লিষ্টরা।
আব্দুল মান্নান, গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি



