আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরাকে কমপক্ষে ১৪ জন বিক্ষোভকারী নিহত

ইরাকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৯ শতাধিক।

নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, শিয়া সম্প্রদায়ের পবিত্র স্থান কারবালায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একদিনেই এই হতাহতের ঘটনা ঘটে।

বেকারত্ব, নিম্নমানের জনসেবা এবং দুর্নীতির বিরুদ্ধে অক্টোবরের শুরু থেকেই বিক্ষোভ করে আসছে তারা। দ্বিতীয় দফায় বিক্ষোভ শুরুর পর সোমবার চতুর্থ দিনের মতো রাজপথে নামে ইরাকের বিক্ষোভকারীরা।

এ আন্দোলনে অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button