ক্রিকেটখেলাধুলা

‘আমিও চাই ক্রিকেট দুর্নীতিমুক্ত থাকুক’

‘আমি শাস্তি মেনে নিয়েছি। সকল খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেটটা দুর্নীতিমুক্ত থাকুক। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, সেভাবে আপনাদের সাপোর্ট পেলে, আমি দ্রুত ক্রিকেটে ফিরে আসতে পারবো।‘ মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণার পর বিসিবি কার্যালয়ে হাজির হয়ে সাকিব আল হাসান এসব কথা বলেন।

বিসিবি কার্যালয়ে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। বৈঠক শেষে বিসিবি সভাপতিকে নিয়ে সংবাদ সম্মেলন করেন সাকিব।

তিনি বলেন, জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোর অপরাধে আমাকে শাস্তি দেয়া হয়েছে। তবে আমি দুঃখিত হয়েছি, যে খেলাটাকে আমি ভালোবাসি, সেখানেই আমাকে নিষিদ্ধ হতে হলো !

এর আগে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে, অপরাধ স্বীকার করে নেওয়া এবং তদন্তে সহযোগীতা করায় তার ১ বছরের শাস্তি মওকুফ করে আইসিসি।

হিসাব অনুযায়ী আগামী বছরের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন এই ক্রিকেটার।

সংশ্লিষ্ট খবর

Back to top button