ক্রিকেটখেলাধুলা

দীপক আগারওয়াল : সাকিবের শাস্তির কারণ

সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছর আগে জুয়াড়ির দেয়া ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপনের দায়ে শাস্তি পাচ্ছেন এখন। এ ঘনার পর ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন জেগেছে কে সেই ব্যাক্তি?  যার কারণে শাস্তি পাচ্ছেন সাকিব। ইতোমধ্যে দীপক আগারওয়াল একটি নাম সামনে এসেছে।

জানা গেছে, আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কালো তালিকাভুক্ত দীপক আগারওয়াল, একজন ভারতীয় জুয়াড়ি হিসেবে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত। যে দীপক আগারওয়ালের সঙ্গে সাকিবের কথোপকথনের অভিযোগ পাওয়া গেছে সেটি অন্তত দুবছর আগের ম্যাচ নিয়ে।

ম্যাচ পাতানোর প্রস্তাবে তিনবার এই জুয়াড়ির সঙ্গে কথা হয় সাকিবের। এমনকি সেই দীপক আগারওয়ালের সাথে চলতি বছর ২৩ জানুয়ারি কথা হয় সাকিবের। আইসিসির জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক।

এদিকে দীর্ঘ দিন ধরে দীপক আগারওয়ালের টেলিফোন কল রেকর্ড থেকে শুরু করে চালচলন, সবকিছুর ওপর নজর রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে এরই মধ্যে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন আগারওয়াল। আইপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে বেশ কয়েকবার কারাগারে গেছেন তিনি।

কিন্তু সাকিব তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন রাখায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইসিসি। মঙ্গলবার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button