আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার বিক্ষোভকারীদের দাবির মুখে প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ১৩ দিন ধরে হারিরির পদত্যাগ, দুর্নীতি রোধ এবং জনসেবা বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে দেশটিতে। এর জেরে ১০ দিন যাবৎ ব্যাংক বিমাসহ বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রাজধানী বৈরুতে টেলিভিশনে দেয়া ভাষণে সাদ হারিরি বলেন, দেশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জনতার দাবির মুখে প্রেসিডেন্টের প্রাসাদে তিনি পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন।

 তবে, প্রেসিডেন্ট মিশেল আউন হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা নিয়ে এখনও কোন মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button