
তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে বুধবার বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সাকিবের নিষেধাজ্ঞায় মুমিনুল হককে অধিনায়ক করে ভারত সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
সাকিবের বিকল্প হিসেবে যাচ্ছেন তাইজুল। তামিম ও সাইফুদ্দিনের বদলি মোহাম্মদ মিঠুন এবং আবু হায়দার রনি। টেস্ট দলে ফিরেছেন পেসার আল-আমিন।
এ দল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মেন্সের পর ডাক পেয়েছেন সাইফ হাসান ও নাইম শেখ। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
নভেম্বরের তিন তারিখ দিল্লিতে স্বাগতিকদের সাথে প্রথম টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।



