
আগামী বছর অস্ট্রেলিয়ার মাঠে পর্দা উঠবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিশ্বকাপে অংশ নিবে মোট ১৬ দল। আগেই মোটামুটি দশ নিশ্চিত হলেও ৬ দলকে খেলতে হয়েছে বাছাইপর্ব।
এদিকে, ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। এই বাছাইপর্বে অংশ নিয়েছে ১৪টি দল। তার মধ্যে ৬টি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য চূড়ান্ত হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডেই দুই গ্রুপের শীর্ষ দুই দল পাপুয়া নিউগিনি (পিএনজি) ও আয়ারল্যান্ড নিশ্চিত করেছিলো নিজেদের বিশ্বকাপ টিকিট। এরপর এখন চলছে প্লে’অফ। যা শেষ হলে জানা যাবে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হলো কোন দল।
তবে এর আগে নিশ্চিত হয়ে গেছে আয়ারল্যান্ড-পিএনজিসহ ছয় দলের বিশ্বকাপ টিকিট। প্লে’অফ পর্বে দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
বিশ্বকাপের ফরম্যাটের কারণে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম ও দশম দলের সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলতে হবে এই ছয় দলকে।
এরপর সেই দুই গ্রুপের শীর্ষ দুই দল এবং র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলকে নিয়ে বিশ্বকাপের সুপার-১২ পর্ব।
শুদ্রক / বাংলা টিভি



